বুয়েট-মেডিকেলে চান্স পেলেন একই কলেজের ১৪০ শিক্ষার্থী

২৩ মার্চ ২০২৪, ০৮:৩৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
আজিজুল হক কলেজ

আজিজুল হক কলেজ © ফাইল ছবি

বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ১৪০ জন শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও সরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, আজিজুল হক কলেজ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বুয়েটে ভর্তির সুযোগ পেয়েছেন প্রায় ৪০ জন। সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ১০০ এর অধিক শিক্ষার্থী। 

জানতে চাইলে কলেজের বাংলা বিষয়ের শিক্ষক লাবলু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রতি বছরই আমাদের কলেজ থেকে অসংখ্য শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার সুযোগ পেয়ে থাকেন। কতজন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন তার সঠিক সংখ্যা বের করা যায় না। তবে আমরা চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তার একটা ধারণা পেয়ে থাকি।

প্রসঙ্গত, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় সরকারি আজিজুল হক কলেজ থেকে অংশ নিয়েছিলেন এবার এক হাজার ৩২৭ জন শিক্ষার্থী পরীক্ষা দেন। পাস করেছেন সবাই। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ১৫১ জন।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬