বান্ধবীর সঙ্গে নদীভ্রমণে গিয়ে নিখোঁজ সদ্য এইচএসসি পাস করা আনিকা

ভৈরবে ট্রলারডুবি
২৩ মার্চ ২০২৪, ১১:৩১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
ট্রলারডুবিতে নিখোঁজ আনিকা আক্তার

ট্রলারডুবিতে নিখোঁজ আনিকা আক্তার © সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে ট্রলারডুবিতে আনিকা আক্তার (১৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। তিনি বান্ধবীর সঙ্গে নৌকায় ঘুরতে গিয়েছিলেন। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টায় দিকে ভৈরবের মেঘনা নদীতে সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় তাদের বহনকারী ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় আরও আটজন নিখোঁজ রয়েছেন।

আনিকা নরসিংদীর বেলাব থানার দড়িকান্দি এলাকার দারু মিয়ার মেয়ে। এবার নরসিংদী মডেল কলেজ থেকে এইচএসসি পাস করেছেন আনিকা। ধারণা করা হচ্ছে, ভ্রমণতরী ট্রলারডুবিতে সে মারা গেছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাড়ি থেকে তার বান্ধবী রুবার বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে তার সঙ্গে বিকালে ভৈরবের মেঘনার ব্রিজ দেখতে যায়। মেঘনা নদীভ্রমণের জন্য আনিকা ও তার বান্ধবী রুবা নৌকায় ওঠে। নৌকায় ভ্রমণের সময় একটি বালুবাহী বলগেটের সঙ্গে ভ্রমণতরী ধাক্কা লেগে নদীতে ডুবে যায়। ডুবে গেলে নৌকায় থাকা ২০-২৫ জন যাত্রীর মধ্য সুবর্ণা বেগম নামে এক নারীর মরদেহ ও ১২ জনকে উদ্ধার করা হলেও পুলিশ ও তার পরিবারসহ আরও ৮ জন নিখোঁজ রয়েছে। রাতে অন্ধকারে উদ্ধারকর্মীরা কাজ করতে পারেননি, এ জন্য উদ্ধারকাজ বন্ধ রাখেন তারা। আজ শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল এসে আবার উদ্ধার কাজ শুরু করে।

নিখোঁজ আনিকার ভাই মেহেদি হাসান বলেন, আমার বোন খালার বাড়িতে গিয়েছিল। সেখান থেকে তার বান্ধবী রুবার সঙ্গে ভৈরবের মেঘনা নদীতে ঘুরতে যায়। ট্রলারে নদী ভ্রমণের সময়ে হঠাৎ বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়। রুবা সাঁতার কেটে প্রাণে বেঁচে ফিরলেও আমার বোন ফিরতে পারেনি।

শিক্ষার্থী আনিকার বাবা দারু মিয়া বলেন, ইফতার করার পর নামাজ শেষে শুনতে পাই আমার মেয়ে নাকি মেঘনা নদীতে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে। আমি জানতাম আমার মেয়ে তার খালার বাসায় গেছে। ঘটনার সময় তার বান্ধবী রুবা সাঁতার কেটে পাড়ে উঠে বেঁচে গেলেও আনিকা নদীতে নিখোঁজ হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে বড় নিয়োগ, পদ ১৯৭, আবেদন এইচএ…
  • ১৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশের ‘টাইট’ বোলিংয়ের পরও লড়াকু পুঁজি নিউজিল্যান্ডের
  • ১৭ এপ্রিল ২০২৬
যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬