কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু ইউসুফ মারা গেছেন

২৩ মার্চ ২০২৪, ১০:৫৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
হাফেজ মাওলানা আবু ইউসুফ

হাফেজ মাওলানা আবু ইউসুফ © সংগৃহীত

কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘পিএইচপি কুরআনের আলো’র বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (২৩ মার্চ) সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোসাদ্দেক আলী।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব, অকৃত্রিম এক কুরআন প্রেমিক, কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ ক্যানসারে ভুগছিলেন। গতকাল শুক্রবার দিল্লির একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাকে। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান এই ইসলামী চিন্তাবিদ।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ। ‘পিএইচপি কুরআনের আলো : প্রতিভার সন্ধানে বাংলাদেশ’ এনটিভি আয়োজিত একটি পবিত্র কুরআন বিষয়ক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। শুরু থেকেই এই অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।

ট্যাগ: মৃত্যু
বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম ব…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬