যুক্তরাষ্ট্র গেলেন প্রধান বিচারপতি, ভারপ্রাপ্তের দায়িত্বে ইনায়েতুর রহিম

২৩ মার্চ ২০২৪, ১০:৪২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
এম. ইনায়েতুর রহিম

এম. ইনায়েতুর রহিম © সংগৃহীত

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম। গতরাতে বিদেশ সফরে যাওয়া প্রধান বিচারপতি সফর শেষে আগামী ৩১ মার্চ ফিরবেন। তাই ওইদিন পর্যন্ত ভারপ্রাপ্তের দায়িত্ব পালন করবেন ইনায়েতুর রহিম।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার সাইফুর রহমান ও সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার মো. শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শুক্রবার দিবাগত রাত ৩টা ১০ মিনিটের ফ্লাইটে যুক্তরাষ্ট্র যাত্রা করেন।  আগামী ২৭ মার্চ যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতির সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

ভারপ্রাপ্ত বিচারপতির দায়িত্ব পাওয়া এম ইনায়েতুর রহিম ১৯৬০ সালের ৮ নভেম্বর দিনাজপুরে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর করার পর এলএলবি ডিগ্রি নেন। পরে ১৯৮৬ সালে জজ কোর্টে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হন।

তিন বছর পর হাই কোর্ট বিভাগে এবং তারপর ২০০২ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন ইনায়েতুর রহিম। অতিরিক্ত অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

২০০৯ সালে অতিরিক্ত বিচারক হিসেবে হাই কোর্ট বিভাগে যোগ দেওয়ার পর ২০১১ সালে স্থায়ী হন বিচারপতি এম ইনায়েতুর রহিম। হাই কোর্টে বিচারক হিসেবে নিয়োগ পাওয়ার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন।

হরমুজ প্রণালি অবরোধের সময় জানালেন ট্রাম্প
  • ১৩ এপ্রিল ২০২৬
বৈশাখী ভাতা নিয়ে সুখবর পাচ্ছেন এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষকরা
  • ১৩ এপ্রিল ২০২৬
ঢাবি ক্যাম্পাসে রাত থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, পহেলা বৈশাখে এ…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্তন্যপায়ী হয়েও ডিম পাড়ে, ঘামের মতো ঝরে দুধ—রহস্যে ভরা এই প…
  • ১৩ এপ্রিল ২০২৬
স্পিকারের ‘দিস ইজ নট শাহবাগ স্কয়ার, মিস্টার আবদুল্লাহ’ নিয়ে…
  • ১৩ এপ্রিল ২০২৬
ডা. কামরুলের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতা মঈন গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬