আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজার গুদামের আগুন

২৩ মার্চ ২০২৪, ০৭:৪৩ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৩০ PM
আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজার গুদামের আগুন

আড়াই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে চকবাজার গুদামের আগুন © সংগৃহীত

রাজধানীর চকবাজারের ইসলামবাগে রাসায়নিকের (কেমিকেল) একটি গুদামে আগুন লেগেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বলেন, শনিবার (২৩ মার্চ) ভোর রাত সাড়ে ৩টায় আমাদের কাছে খবর আসে চকবাজার ইসলামবাগে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ওই খবরে আমাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৩টা ৩৫ মিনিটে। এরপর আগুনের ভয়াবহতায় একে একে পাঠানো হয় মোট ৯টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে পানির স্বল্পতায়। অগ্নিকাণ্ডে ভবনের সামনে ও পেছনে লাগোয়া অনেকগুলো ভবন থাকায় আগুন ছড়িয়ে পড়ারও একটা শঙ্কা ছিল। সর্বশেষ আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৬টায়। আগুনের পাশাপাশি প্রচন্ড ধোয়ার কারণে প্রথমে ভেতরে প্রবেশ করতে বেগ পেতে হয় দমকলকর্মীদের।

তবে আগুনের সূত্রপাত সম্পর্কে প্রাথমিকভাবে কিছুই জানাতে পারেনি ফায়ার সর্ভিস। এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close