শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে নামছে আওয়ামী লীগ

২২ মার্চ ২০২৪, ১০:৪৫ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বেগম শামসুন নাহারকে শুভেচ্ছা জানান উপ-কমিটির সদস্যরা

শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বেগম শামসুন নাহারকে শুভেচ্ছা জানান উপ-কমিটির সদস্যরা © সংগৃহীত

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি প্রতিরোধে সচেতনতা ও প্রতিরোধমূলক কর্মকাণ্ড পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি। এজন্য দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে অনলাইন-অফলাইনে বহুমুখী কর্মসূচি পালন করা হবে। 

শুক্রবার (২২ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় বেগম শামসুন নাহারকে শুভেচ্ছা জানান কমিটির সদস্যরা।

আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক উপ-কমিটির সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন নাহার বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যৌন হয়রানির বিরুদ্ধে সচেতনতা বাড়াতে কাউন্সেলিং করার চিন্তাভাবনা করা হচ্ছে। কারণ, এটি সামাজিক ব্যাধি। তাই এটি মোকাবিলা করতে সবার সহযোগিতা দরকার। 

আওয়ামী লীগের এ কর্মকাণ্ডের সঙ্গে জনপ্রতিনিধি, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সম্পৃক্ত করতে চান বলে জানান শামসুন নাহার। এ নিয়ে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির পরবর্তী বৈঠকেও আলোচনা হবে বলে জানান তিনি। 

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে এতিম ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটি। 

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান নুরুল ইসলাম নাহিদ।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬