সন্তানের মুখ দেখা হলো না রনির, খবর শোনার পরই সড়কে গেল প্রাণ

২২ মার্চ ২০২৪, ১০:৩৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

ভোলার চরফ্যাশনে পুত্র সন্তান জন্মের খবর শুনে মিষ্টি নিয়ে বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জিয়াউদ্দিন রনি (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মো. তকি (১৫) নামের এক কিশোর।

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় ওমরপুর ইউনিয়নের চৌমুহনী (মৌলবি) বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক রনি ওই ইউনিয়নের কাদের মিয়ার ছেলে। গুরুতর আহত কিশোর তকিকে আশঙ্কা জনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন।

নিহত রনির স্বজনরা জানান, বিকালে নিহত রনির ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্মে গ্রহণ করেন। পুত্র সন্তান জন্মে নেয়ার খবরে খুশিতে আত্মহারা ছিলেন রনি। শুক্রবার ইফতারের আগে চরফ্যাশন বাজার থেকে খালাতো ভাই মো. তকিকে সাথে করে মিষ্টি নিয়ে বাড়ি ফেরার পথে ওমরপুর ইউনিয়নের চৌমুহনী (মৌলবি) বাজার এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বিদুুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দুইজনই গুরুতর আহত হন। 

স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক যুবক রনিকে মৃত বলে জানান। অপর আহত কিশোর মো. তকিকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চরফ্যাশন থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মহেশখালীর আফজলিয়া পাড়া ব্রিজে টোল বসানোর সিদ্ধান্তের প্রতিব…
  • ৩১ মার্চ ২০২৬
মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence