শনিবার ভোর থেকে আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে সিলেটে

২২ মার্চ ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

সিলেট নগরের পাইপলাইন মেরামতের জন্য আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আগামীকাল শনিবার ( ২৩ মার্চ) ভোর পাঁচটা থেকে দুপুর ১টা পর্যন্ত এই মেরামত কাজ চলবে। বিষয়টি উল্লেখ করে বিজ্ঞপ্তি দিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন সিস্টেমস লিমিটেড কর্তৃপক্ষ।

এতে বলা হয়েছে, শনিবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত সিলেট নগর ও তৎসংলগ্ন (এলাকায় (দক্ষিণ সুরমা, সেনানিবাস এলাকা ব্যতীত) গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক দরগাগেইট এলাকায় চলমান ড্রেন নির্মাণ কাজের স্বার্থে উল্লিখিত সময়সূচির হ্রাস/বৃদ্ধি হতে পারে বলেও জানিয়েছে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ।

জালালাবাদ গ্যাসের উপমহাব্যবস্থাপক গণমাধ্যমকে (পাইপলাইন অপারেশন) আব্দুল মুকিত বলেন, নর্দমার সংস্কারকাজের জন্য পাইপলাইনটি স্থানান্তর করতে হচ্ছে। এ জন্য আগেই অন্য পাইপলাইন বসানো হয়েছে। আগামীকাল ভোরে গ্যাস সরবরাহ বন্ধ রেখে নতুন স্থাপন করা পাইপলাইনের সঙ্গে সংযোগ স্থাপন করা হবে। সংস্কারকাজ শেষ হলেই সরবরাহ আবার স্বাভাবিক করা হবে। সাময়িক এ সমস্যার জন্য তিনি গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেন।

এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬
যশোরে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ২ হাজার ২৮০ কেন্দ্রে চলছে…
  • ২০ এপ্রিল ২০২৬
রাকসুর ভোট চাইতে গিয়ে মন দেওয়া-নেওয়া, ইমন-মুসলিমা এখন জীবনস…
  • ২০ এপ্রিল ২০২৬