চার বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে, বাড়তে পারে তাপমাত্রাও

২২ মার্চ ২০২৪, ০৪:০০ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
আবহাওয়া ভবন

আবহাওয়া ভবন © ফাইল ছবি

রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম এই চার বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (২২ মার্চ) পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ।

আগামীকাল শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে।

রোববারের পূর্বাভাসে বলা হয়, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা-ঝড়ো হাওয়াসহ বৃষ্টি-বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় জানানো হয়, তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে এবং বৃষ্টি-বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬
হায় সেলুকাস! তরুণদের আরেকবার জাগতে হবে: জামায়াত আমির
  • ২১ অক্টোবর ২০২৬
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
  • ২১ অক্টোবর ২০২৬
বিরোধী দলের ওপর রাষ্ট্রীয় সংস্থাকে দিয়ে গোয়েন্দাগিরির বার্ত…
  • ২০ অক্টোবর ২০২৬