বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম

২২ মার্চ ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM

© সংগৃহীত

মোবাইলে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের ব্র্যান্ড এনডোর্সার হয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী এবং মডেল বিদ্যা সিনহা মীম। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশের পক্ষ থেকে জানানো হয়েছে তরুণ প্রজন্মসহ সবাইকে ডিজিটাল লেনদেনে সচেতন, উৎসাহিত এবং অভ্যস্ত করতে তিনি কাজ করবেন।

বৃহস্পতিবার বিকাশের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে ব্র্যান্ড এনডোর্সার হিসেবে চুক্তি স্বাক্ষর করেনকরেন মিম। এ সময় উপস্থিত ছিলেন বিকাশ এর চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ইভিপি ও হেড অব সাপ্লাই চেইন অ্যান্ড প্রকিউরমেন্ট মোহাম্মাদ রাশেদুল আলমসহ অন্যান্য কর্মকর্তা। 

বিকাশের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ক্যাশলেস হয়ে ওঠার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। নানা ধরনের ক্যাশলেস লেনদেন সেবা দিয়ে বিকাশ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন সারাদিনের সব ধরনের লেনদেনই মানুষ বিকাশ ব্যবহার করে করতে পারছেন। 

তিনি আরও বলেন, দেশের মানুষকে আরও বেশি ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতেই বিকাশ পরিবারে আমার যুক্ত হওয়া। বাংলাদেশকে ক্যাশলেস করার এই বিরাট কাজে যুক্ত থাকার সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে।

সদরঘাটে লঞ্চ সংঘর্ষ: ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন
  • ১৯ মার্চ ২০২৬
দেশের প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কেমন হওয়া উচিত?
  • ১৯ মার্চ ২০২৬
ঈদযাত্রায় হতাহতের ঘটনায় শোক ও উদ্বেগ জামায়াত ইসলামীর
  • ১৯ মার্চ ২০২৬
রাজধানীতে ১,৭৭১ ঈদ জামাত, জাতীয় ঈদগাহে বহু স্তরের নিরাপত্তা
  • ১৯ মার্চ ২০২৬
আপন ভাই ও বোনকে জাকাত দেওয়া যাবে কী?
  • ১৯ মার্চ ২০২৬
৭ মুসল্লি নিয়ে ঈদের নামাজ আদায়, এলাকায় চাঞ্চল্য
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence