ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

২২ মার্চ ২০২৪, ১১:১৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে

আজ থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে © ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফেরত যাত্রীদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার (২২ মার্চ)। আন্তঃজেলা বাস কাউন্টারে সকাল থেকে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যাত্রীরা অনলাইনের মাধ্যমেও সংগ্রহ করতে পারবেন অগ্রিম টিকিট।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এবং শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ। এদিকে ঈদুল ফিতর উপলক্ষে আগামী ২৪ মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে রেলওয়ে। 

আরো পড়ুন: সপ্তাহে দুদিন ছুটিতে ইউএস বাংলায় চাকরি, লাগবে না অভিজ্ঞতা

শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, যাত্রীরা যাতে বাসের অগ্রিম টিকিট সুশৃঙ্খলভাবে কিনতে পারেন, সেজন্য বাস মালিকদের পক্ষ থেকে তদারকি দল কাজ করবে। বাসের টিকিট কালোবাজারি হবে না।

বাস মালিকদের তদারকি দলের সঙ্গে পুলিশও কাজ করবে জানিয়ে তিনি বলেন, প্রশাসনের গোয়েন্দা নজরদারির মাধ্যমে কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ করা হবে। 

ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬