৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে ডেমরার ভবনের আগুন

২২ মার্চ ২০২৪, ০৯:৫১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
ডেমরার একটি ভবনে বৃহস্পতিবার রাতে আগুন লাগে

ডেমরার একটি ভবনে বৃহস্পতিবার রাতে আগুন লাগে © সংগৃহীত

রাজধানীর ডেমরায় ভবনে লাগা আগুন ৯ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে এ তথ্য জানায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ। তবে পুরোপুরি নেভাতে কাজ চলছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও নৌবাহিনী আগুন নেভাতে কাজ করছে বলে জানা গেছে।

এর আগে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস। শুক্রবার ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, ভবনের ভেতরে কাঠামোগত শক্তি সেটি নেই। ছাদ ফেটে গ্যাপ হয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা আছে। আশপাশে পানির উৎসও নেই, সরু সিঁড়ি। নিচে যে ওয়াটার রিজার্ভার থাকার কথা ছিল, তাও নেই।

মো. রেজাউল করিম বলেন, আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীও যোগ দিয়েছে। ওয়াসা পানি দিচ্ছে। পুলিশও সহায়তা করছে। স্বেচ্ছাসেবকরাও আছেন। আগুন আর বাইরে ছড়ানোর আশঙ্কা নেই। ভেতরে দাহ্য পদার্থ ও খেলার সামগ্রী ছিল।

আরো পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে এলাকাভিত্তিক ভিন্ন সময়ে ছুটির চিন্তা সরকারের

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় চার তলা ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় আহত হয়েছেন এক কর্মী। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সর্ভিস।

এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
পলিটেকনিকের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শবে বরাত উপলক্ষে বন্ধ থাকবে জামায়াত প্রার্থীর মাইকিং
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬