কুড়িগ্রাম সফরে আসবেন ভুটানের রাজা জিগমে খেসার

২২ মার্চ ২০২৪, ০৯:২৬ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
জিগমে খেসার ওয়াংচুক

জিগমে খেসার ওয়াংচুক © সংগৃহীত

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্বপারে মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনা পরিদর্শনে আসবেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক। বৃহস্পতিবার (২৮ মার্চ)  রাজা ওয়াংচুক এই অঞ্চল পরিদর্শনে আসবেন বলে জানা গেছে।

অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সবার সহযোগিতা নিতে বেজার নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেন। সেখানে এ তথ্য জানানো হয়।

কুড়িগ্রাম প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার বিকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের শামসুল হক মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন- বেজার নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন, মহাব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ যোবায়েদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, সফি খান, বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

বেজার নির্বাহী চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কুড়িগ্রাম জেলায় হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। ইতোমধ্যে ১৩৩ একর জমি বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন আরও ৮৬ একর জমির অধিগ্রহণের বন্দোবস্ত চলছে। এখানে মোট ২১১ একর জমির প্রয়োজন হবে।

তিনি বলেন, গত ১০ মার্চ ভুটানের প্রতিনিধি দল পরিদর্শনে এসেছিলেন। ভুটান অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে খুবই আগ্রহী। এতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন মাইলফলক উন্মোচন হবে। আশা করছি এ মাসের ২৫ তারিখ ভুটান রাজার সঙ্গে অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি স্বাক্ষর হবে। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন।

ট্যাগ: ভুটান
সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬
আখচাষিদের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি
  • ২১ অক্টোবর ২০২৬
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে এখন থেকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারে…
  • ২১ অক্টোবর ২০২৬
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬