ডেমরার আগুন লাগা ভবন ঝুঁকিপূর্ণ, নেভাতে দেরি যে কারণে

২২ মার্চ ২০২৪, ০৮:৩০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
রাজধানীর ডেমরায় আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে

রাজধানীর ডেমরায় আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে © সংগৃহীত

রাজধানীর ডেমরার আগুন লাগা ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। শুক্রবার (২২ মার্চ) ভোরে ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম ব্রিফিংয়ে এ ঘোষণা দেন। আগুন নেভাতেও দেরি হচ্ছে বলে জানান তিনি।

তিনি বলেন, ভবনের ভেতরে কাঠামোগত শক্তি সেটি নেই। ছাদ ফেটে গ্যাপ হয়ে গেছে। যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা আছে। আশপাশে পানির উৎসও নেই।  ভবনটিতে সরু সিঁড়ি। নিচে যে ওয়াটার রিজার্ভার থাকার কথা ছিল, তাও নেই।

মো. রেজাউল করিম বলেন, আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীও যোগ দিয়েছে। ওয়াসা পানি দিচ্ছে। পুলিশও সহায়তা করছে। স্বেচ্ছাসেবকরাও আছেন। আগুন আর বাইরে ছড়ানোর আশঙ্কা নেই। তবে নিয়ন্ত্রণে আরও সময় লাগতে পারে। ভেতরে দাহ্য পদার্থ ও খেলার সামগ্রী আছে।

আরো পড়ুন: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার

বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে ডেমরার ভাঙ্গা প্রেস এলাকায় চার তলা ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এ সময় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সর্ভিস।

শবে বরাত উপলক্ষে ৬ আমল পালনের পরামর্শ দিলেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ব্যানারে আগুন, প্রতিনিধির ওপর হামলা
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রুশ তেল কিনবে না ভারত, পণ্যে ১৮ শতাংশ শুল্কের সিদ্ধান্ত ট্র…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইনের সেই কুখ্যাত দ্বীপে কপারফিল্ড: যৌন শিকার তালিকা ঘ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬