১৫২ উপজেলা পরিষদের নির্বাচন ৮ মে

২১ মার্চ ২০২৪, ০১:৪৭ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © ফাইল ছবি

প্রথম ধাপে দেশের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৮ মে। আজ বৃহস্পতিবার (২১ মার্চ) তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের বৈঠকে তফসিল চূড়ান্ত করা হয়। চার ধাপের মধ্যে প্রথম ধাপের উপজেলাগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। 

কমিশনের বৈঠক শেষে তফসিল ঘোষণা করেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সে অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫ এপ্রিল পর্যন্ত। যাচাই-বাছাই হবে ১৭ এপ্রিল। প্রত্যাহারের শেষ তারিখ আগামী ২২ এপ্রিল। ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দের পর ৮ মে ভোটগ্রহণ হবে।

আরো পড়ুন: এ বছরের ফিতরা কত জানাল ইসলামিক ফাউন্ডেশন

প্রথম ধাপে ৯টি জেলার ২২টি উপজেলায় ইভিএমে ভোট হবে। অশোক কুমার দেবনাথ বলেন, দ্বিতীয় ধাপের ২৩ মে, তৃতীয় ধাপে ২৯ মে এবং চতুর্থ ধাপে ৫ জুন ভোটগ্রহণ হবে।

সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬
আখচাষিদের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি
  • ২১ অক্টোবর ২০২৬
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে এখন থেকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারে…
  • ২১ অক্টোবর ২০২৬
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬