ছাদ থেকে পানি পড়ায় বিচারকাজ বন্ধ থাকল আপিল বিভাগে

২১ মার্চ ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ছাদ থেকে পানি পড়ায় ১৮ মিনিট বিচারকাজ বন্ধ ছিল আপিল বিভাগে

ছাদ থেকে পানি পড়ায় ১৮ মিনিট বিচারকাজ বন্ধ ছিল আপিল বিভাগে © ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ চলার সময় ছাদ থেকে বিচারকদের আসনে পানি পড়ার ঘটনা ঘটেছে। এ সময় প্রধান বিচারপতিসহ পাঁচ বিচারপতি এজলাস ছেড়ে যান। তারা খাস কামরায় চলে গেলে ১৮ মিনিট বন্ধ থাকে বিচারকাজ। বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।

ঘটনার পর রেজিস্ট্রার জেনারেলসহ প্রশাসনের কর্মকর্তারা ছুটে আসেন। দ্রুত তারা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বিচারকদের আসন সরিয়ে ফেলেন। ১৮ মিনিট পর বিচারকাজ শুরু হয়।

কর্মকর্তারা জানান, ডানপাশে বসা বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের আসনে ছাদ থেকে পানি পড়ছিল। তিনি বিষয়টি বেঞ্চ অফিসারকে জানান। এক পর্যায়ে প্রধান বিচারপতির নজরে আসে বিষয়টি। ৯ টা ৪৪ মিনিটে তারা এজলাস ছেড়ে খাস কামরায় যান। 

আরো পড়ুন: উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল আজ

পরে প্রশাসনের কর্মকর্তারা এসে আসন সরিয়ে ফেলেন। এরপর ১০ টা ২ মিনিটে আসন গ্রহণ করেন বিচারপতিরা। জানা গেছে, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ছাদটি ঝুঁকিপূর্ণ। ইঞ্জিনিয়ার দিয়ে দেখানো উচিত।

এতে সহমত পোষণ করে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, ইঞ্জিনিয়াররা  কাজ শুরু করবে। তিনি অ্যাটর্নি জেনারেলকেও  সহযোগিতা করতে বলেন।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬