উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল আজ

২১ মার্চ ২০২৪, ১০:১০ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন © ফাইল ছবি

উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে আজ বৃহস্পতিবার (২১ মার্চ)। বুধবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানিয়েছেন।

অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন কমিশনের সভা রয়েছে বৃহস্পতিবার। ভোটের তারিখ জানানো হয়েছে। প্রথম ধাপের তফসিল এ দিন ঘোষণা করা হতে পারে।

জানা গেছে, আজ ইসির বৈঠকে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের তফসিলও ঘোষণা করা হতে পারে। এ ছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ইভিএম ব্যবহার সম্পর্কে আলোচনার কথা রয়েছে।

আরো পড়ুন: ঈদের আগেই নতুন টাকার নোট পাওয়া যাবে যেসব ব্যাংকে

এবার চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করেছে ইসি। ভাইস চেয়ারম্যান পদে ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ক্ষেত্রে ভোটারের সমর্থনসূচক সইসহ তালিকা জমা দেওয়ার বিধান বাদ দেওয়া হয়েছে। এ ব্যাপারে সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেছে ইসি।

এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন হবে। প্রথম ধাপে ৪ মে, দ্বিতীয় ধাপে ১১ মে, তৃতীয় ধাপে ১৮ মে এবং চতুর্থ ধাপ ২৫ মে ভোটগ্রহণ হবে। পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে আজ সভা ডেকেছে ইসি।

ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম, প্রজ্ঞাপন জারি
  • ১৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, কর্মস্থল ঢাকা, আবেদন শেষ ১৯ এপ্রিল
  • ১৩ এপ্রিল ২০২৬
যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
  • ১৩ এপ্রিল ২০২৬
নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৩ এপ্রিল ২০২৬
নিজ বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেমিনারের মাঝেই ড. …
  • ১৩ এপ্রিল ২০২৬
এবার নাসুমের বিরুদ্ধেই অভিযোগ আনল সিলেট টাইটান্স
  • ১৩ এপ্রিল ২০২৬