ঈদের আগেই নতুন টাকার নোট পাওয়া যাবে যেসব ব্যাংকে

২০ মার্চ ২০২৪, ১১:৩১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
টাকা

টাকা © সংগৃহীত

প্রতি ঈদের আগ দিয়ে নতুন টাকা ছাড়ে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় এবারও ঈদ সামনে রেখে নতুন টাকা ছাড়বে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় টাকার নতুন নোট ছাড়বে।

সে অনুযায়ী আগ্রহী জনসাধারণ ৩১ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত বিভিন্ন তফসিলি ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্ধারিত শাখাগুলো থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা থেকে নতুন নোট দেওয়া হবে না।

বুধবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোয় এসব নতুন নোট বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না।

সাধারণত ঈদের সময়ে দেশে নতুন নোটের ব্যাপক চাহিদা থাকে। নতুন নোটে কেনাকাটা করার পাশাপাশি ছোটদের বখশিশ দিতে চান অনেকেই। সেই বিবেচনায় প্রতিবছর ঈদের আগে টাকার নতুন নোট ছাড়ে বাংলাদেশ ব্যাংক।

ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে শিবিরের বিরুদ্ধে দেয়াল লিখন কর্…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নিয়োগ জটিলতার মাঝেই বাকি থাকা এক জেলায় পরীক্ষার …
  • ২৩ এপ্রিল ২০২৬
শাহবাগ থানায় জুবায়ের-মোসাদ্দেকের ওপর হামলা ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল-শিবিরে উত্তপ্ত শাহবাগ থানা
  • ২৩ এপ্রিল ২০২৬
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি তরুণের মৃ…
  • ২৩ এপ্রিল ২০২৬
গ্রিন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের নেতৃত্বে আবদুল্লাহ-সাকিব
  • ২৩ এপ্রিল ২০২৬