তরুণীকে থাপ্পড়, অভিমানে লঞ্চ থেকে ঝাঁপ

২০ মার্চ ২০২৪, ০৮:৪৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM

যুবকের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে ঢাকাগামী লঞ্চ এমভি মানামী থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক তরুণী।

মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় বরিশাল নদী বন্দরে এ ঘটনা ঘটে। নৌপুলিশ ও ঘাটে উপস্থিত থাকা লোকজন ওই তরুণীকে নদী থেকে তুলে হাসপাতালে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, লঞ্চ পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগে ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্বজনরা হাসপাতালে নিয়ে যান বলে জেনেছি। ওই তরুণী কী কারণে এ ঘটনা ঘটিয়েছেন তা পরিবারের পক্ষ থেকে জানা যায়নি।

এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানান, এক তরুণ আর এক তরুণী লঞ্চের নীচ তলার সম্মুখভাগে দাঁড়িয়ে কথা বলছিলেন। তারা দুজনে ঝগড়াও করেন। কথা কাটাকাটির একপর্যায়ে তরুণ ওই তরুণীকে চড় মারেন। এরপরই ওই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক সঙ্গে সঙ্গেই নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি বলেন, নদীতে ঝাঁপ দেওয়া তরুণী আমাদের লঞ্চের যাত্রী ছিলেন না। তাছাড়া তার দ্রুত চিকিৎসার দরকার। এজন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে এ ঘটনা ঘটেছে তা আমরা জানি না।

সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬
আখচাষিদের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি
  • ২১ অক্টোবর ২০২৬
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে এখন থেকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারে…
  • ২১ অক্টোবর ২০২৬
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬