এবার ফিতরা কত, জানা যাবে কাল

২০ মার্চ ২০২৪, ১২:৪২ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
ফিতরা নির্ধারণে সভা কাল

ফিতরা নির্ধারণে সভা কাল © সংগৃহীত

১৪৪৫ হিজরি সনের সাদাকাতুল ফিতরের (ফিতরা) হার নির্ধারণ আগামীকাল বৃহস্পতিবার (২১ মার্চ) জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হবে। রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার কত তা নির্ধারণে কাল বেলা ১১টায় বায়তুল মুকাররম সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হওয়ার কথা আছে।

বুধবার (২০ মার্চ) ইসলামিক ফাউন্ডেশন থেকে এ তথ্য জানানো হয়েছে। সভায় অংশ নেবেন বিশিষ্ট মুফতি ও আলেমগণের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা।

ইসলামী শরীয়াহ মতে, মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, খেজুর, কিসমিস, পনির ও যবের যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করেন।

আরও পড়ুন: তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে?

নেছাব পরিমাণ (সাড়ে ৭ তোলা স্বর্ণ বা সাড়ে ৫২ তোলা রুপার সমপরিমাণ) মালের মালিক হলে মুসলমান নারী পুরুষের ওপর ঈদের দিন সকালে সাদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হয়। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করতে হয়।

গত বছর ফিতরা জনপ্রতি সর্বোচ্চ ২৬৪০ টাকা ও সর্বনিম্ন ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ট্যাগ: জাতীয়
সেতু কর্তৃপক্ষ বিভিন্ন গ্রেডে নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী…
  • ৩১ মার্চ ২০২৬
‘জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরে’ জুলাই যোদ্ধাদের সঙ্গে বাজে ব…
  • ৩১ মার্চ ২০২৬
ময়মনসিংহে লরি-সিএনজির সংঘর্ষে কলেজশিক্ষক নিহত
  • ৩১ মার্চ ২০২৬
বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ৩১ মার্চ ২০২৬
খুবিতে শিক্ষার্থী মৌমিতা হালদারের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বকাপের আগে বড় শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence