পরকীয়ায় পালিয়ে গেলেন প্রথম স্ত্রী, দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে

২০ মার্চ ২০২৪, ০৮:৩৭ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
দুধ দিয়ে গোসল করে স্বামীর বিয়ে

দুধ দিয়ে গোসল করে স্বামীর বিয়ে © সংগৃহীত

ছয় বছর আগে শাম্মী আক্তারের সঙ্গে মামুন মোল্লার (৩০) বিয়ে হয়। কিন্তু পরকীয়ায় পরে প্রথম স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে অন্যের সাথে। তবে, স্ত্রী পালিয়ে যাওয়ায় মায়ের ইচ্ছা পূরণ করতে দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করতে গেলেন ব্যবসায়ী মামুন। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গত ১৭ মার্চ ফরিদপুরের মধুখালি উপজেলার আশাপুর এলাকায় বিয়ে করেন মামুন। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসায়ী মামুনের দুধ দিয়ে গোসল করার সেই ভিডিও ভাইরাল হয়।

ভি‌ডিও‌টিতে দেখা যায়, এক যুবক বাড়ীর উঠানে টুলের ওপর বসে আছে। পাশে রয়েছে বাল‌তি ভ‌র্তি দুধ। সেখানে থাকা মহিলারা মগ দিয়ে তার মাথা ও শরীরে দুধ ঢেলে গোসল করাচ্ছেন। এ সময় তাকে বেশ হা‌সিখু‌শিও দেখা যায় ভি‌ডিওটিতে। 

জানা গেছে, মামুন মোল্লা ওই গ্রামের মৃত আব্দুল মাজেদ মোল্লার ছেলে। পেশায় নারুয়া বাজারে লেপ তোষকের ব্যবসা করেন তিনি। ছয় বছর আগে একই উপজেলার নবাবপুর ইউনিয়নের হাবিবুর বিশ্বাসের মেয়ে শাম্মি আক্তারের সঙ্গে মামুনের বিয়ে হয়। সম্পর্কে শাম্মি তার খালাতো বোন। তাদের ৬ বছরের বিবাহিত জীবনে সন্তান ছিল না। 

হঠাৎ মামুনের স্ত্রী তার বাবার বাড়ীর এলাকার তপন আলী নামে এক যুব‌কের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। গত ২ মার্চ শাম্মি পরকীয়া প্রেমে আসক্ত হয়ে একই এলাকার মুরগি ব্যবসায়ী তপনের সঙ্গে পালিয়ে যায়।  সেসময় আমার মা আমাকে বলেছিলো দ্বিতীয় বিয়ে করার আগে দুধ দিয়ে গোসল করতে। তাই মায়ের ইচ্ছে পূরণ করতে দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করেন তিনি।

মামুন জানায়, তাদের সংসারে কোনো অভাব-অনটন বা দুঃখ-কষ্ট ছিল না। কিন্তু তার স্ত্রী তার সঙ্গে বেইমানি করেছে। এছাড়া চলে যাবার সময় নগদ ৫০ হাজার টাকা ও ২ ভরি স্বর্ণ নিয়ে গেছে বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

ট্যাগ: জাতীয়
সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬
আখচাষিদের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি
  • ২১ অক্টোবর ২০২৬
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে এখন থেকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারে…
  • ২১ অক্টোবর ২০২৬
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬