আজ রাজধানীর ১০ এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না

২০ মার্চ ২০২৪, ০৮:৩১ AM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
আজ রাজধানীর ১০ এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না

আজ রাজধানীর ১০ এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না © সংগৃহীত

গ্যাসের পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রাজধানীর ১০ এলাকায় আজ বুধবার (২০ মার্চ) সব শ্রেণির গ্রাহকের ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

মঙ্গলবার (১৯ মার্চ) তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বুধবার রাজধানী ঢাকার প্রায় ১০টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে।  

এ জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: যমুনা ফিউচার পার্কসহ বুধবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ট্রলিচাপায় প্রাণ গেল স্কুলছাত্রের
  • ১২ এপ্রিল ২০২৬
মায়ের দুধেও ‘ইমিউনিটি ঘাটতি’, হামের প্রকোপ কমাতে আলোচনায় কি…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষক নিয়োগে শূন্যপদের তথ্য দেওয়ার সময় বাড়াল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের দাবিগুলো পর্যবেক্ষণ কর…
  • ১২ এপ্রিল ২০২৬
হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
  • ১২ এপ্রিল ২০২৬
ইসরায়েলে সরাসরি সামরিক অভিযানের হুঁশিয়ারি দিলেন এরদোয়ান
  • ১২ এপ্রিল ২০২৬