বুধবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯ মার্চ ২০২৪, ১১:০৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
বুধবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বুধবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় © সংগৃহীত

গ্যাসের পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বুধবার (২০ মার্চ) সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

মঙ্গলবার (১৯ মার্চ) তিতাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বুধবার রাজধানী ঢাকার প্রায় ১০টি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট এলাইনমেন্টের মধ্যে ইউটিলিটি প্রতিস্থাপন-অপসারণ প্রকল্পের আওতায় মগবাজার এলাকায় গ্যাস পাইপ লাইনের জরুরি স্থানান্তর কাজ করা হবে।  

এ জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত মগবাজার, নয়াটোলা, মধুবাগ, তেজগাঁও, হাতিরঝিল, মীরেরবাগ, গাবতলা, গ্রিনওয়ে, পেয়ারাবাগ, ইস্কাটন (দিলু রোড সংশ্লিষ্ট এলাকা) এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন: দরজা বন্ধ না হওয়ায় আধা ঘণ্টা চলেনি মেট্রোরেল

এ সময় আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শিক্ষকদের অক্টোবরের বেতনের প্রস্তাব পাঠানো নিয়ে যা জানালেন …
  • ২১ অক্টোবর ২০২৬
ইন্টারনেট বন্ধ থাকলেও নির্দিষ্ট সময়ে যাবে মেসেজ, হোয়াটসঅ্য…
  • ২১ অক্টোবর ২০২৬
৩৪ বছরে জাতীয় বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষার বিস্তার হলেও কর্মস…
  • ২১ অক্টোবর ২০২৬
অধিকার আদায়ে আবারও আন্দোলনে নামতে হবে—কী ইঙ্গিত করলেন আজিজী?
  • ২১ অক্টোবর ২০২৬
বার্সাকে মৌসুমের প্রথম হারের স্বাদ দিল পিএসজি
  • ২১ অক্টোবর ২০২৬
পানিতে মিশছে সহজে নষ্ট না হওয়া রাসায়নিক, শরীরের কী ক্ষতি হত…
  • ২১ অক্টোবর ২০২৬