পদোন্নতি পেলেন বিএনপির তিন কেন্দ্রীয় নেতা

১৯ মার্চ ২০২৪, ১২:৩৬ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৮ PM
পদোন্নতি পাওয়া বিএনপির তিন কেন্দ্রীয় নেতা

পদোন্নতি পাওয়া বিএনপির তিন কেন্দ্রীয় নেতা © সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন নেতাকে পদোন্নতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারকে চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য পদে মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন: ছাত্রলীগ নেতা আমির হামজার উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ

এ ছাড়া জাতীয় নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়াকে সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদুল হককে আন্তর্জাতিক সম্পাদক করা হয়েছে। এ তথ্য জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দল আশা প্রকাশ করে, এ তিন নেতা দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননার প্রতিবাদে ইবিতে প্র…
  • ১৯ এপ্রিল ২০২৬
বয়সের ছাপ কমাবে যে ৩ আসন
  • ১৯ এপ্রিল ২০২৬
হত্যা মামলা: শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আব…
  • ১৯ এপ্রিল ২০২৬
ব্র্যাক নিয়োগ দেবে ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েট, আবেদন শেষ ২ মে
  • ১৯ এপ্রিল ২০২৬
র‌্যাবের অভিযানে দুই মণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ১৯ এপ্রিল ২০২৬
টঙ্গী থেকে অপহৃত ব্যক্তি টাঙ্গাইলে উদ্ধার, গ্রেপ্তার ৫
  • ১৯ এপ্রিল ২০২৬