‘প্রধানমন্ত্রী দৈনিক ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টা ঘুমান, বাকি সময় দেশ নিয়ে ভাবেন’

১৮ মার্চ ২০২৪, ০৭:১১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের

শেখ হাসিনা ও ওবায়দুল কাদের © ফাইল ছবি

‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দৈনিক তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বাকি সময় তিনি দেশকে নিয়ে ভাবেন।’ দলের নেতাকর্মীদের উদ্দেশে এমন তথ্য তুলে ধরে সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের নেত্রী গণভবনে থাকেন। রাত দুইটায় ফোন করলেও তাঁর সঙ্গে কথা বলা যায়। নেত্রীর জীবন থেকে শিক্ষা নিতে হবে। শুধু বঙ্গবন্ধুর সৈনিক দাবি করলেই চলবে না। কথায় ও কাজেই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করে দেখাতে হবে, যা আমাদের নেত্রী করছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোমবার (১৮ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেছেন, বঙ্গবন্ধুর নাম এ বাংলার মাটি থেকে মুছে ফেলার সাধ্য কারও নেই। উত্তাল সমুদ্রে, অমানিশায় তিনি আমাদের বিশ্বাসের বাতিঘর। এই বাতিঘর চিরদিন আমাদের চলার পথ দেখাবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে সোনার বাংলা গড়ার লড়াই চলছে, সে লড়াইকে আমরা নিয়ে যাব বিজয়ের সোনালী বন্দরে।

ওবায়দুল কাদের বলেন, এদেশে বঙ্গবন্ধু পরিবারই সবচেয়ে বড় আদর্শের জায়গা। সততা ও সাহস রাজনীতির প্রধান দুটি গুণ। বঙ্গবন্ধু পরিবারের চরিত্র হননের অপচেষ্টা জিয়াউর রহমান থেকে শুরু করে অনেকেই করে গেছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ-সততা মানেন না, জীবন থেকে শিক্ষা নেন না- আর আপনি বঙ্গবন্ধুর সৈনিক এ দাবি কেন করেন? বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরী শেখ হাসিনা। রাত দুটোয় ফোন করেও তাকে পাওয়া যায়। এটি অবাক করার মতো বিষয়। তিনি মাত্র তিন থেকে সাড়ে তিন ঘণ্টা ঘুমান। বাকি সময় দেশ নিয়ে ভাবেন।

সবাই প্রস্তুতি নিন, বদলির ফয়সালা রাজপথেই হবে: অধ্যক্ষ আজিজী
  • ২১ অক্টোবর ২০২৬
আখচাষিদের প্রণোদনার চেক নিলেন বিএনপির এমপি
  • ২১ অক্টোবর ২০২৬
‘শীর্ষ সন্ত্রাসী ইমনকে এখন থেকে ভাড়া দিতে হবে’ বলে কুরিয়ারে…
  • ২১ অক্টোবর ২০২৬
চ্যাম্পিয়নস লিগে পিএসজির বিপক্ষে মাঠে নেমেছে বার্সেলোনা, খে…
  • ২১ অক্টোবর ২০২৬
চোরাই মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ সদস্য
  • ২১ অক্টোবর ২০২৬
ভিক্ষাবৃত্তির অভিযোগে সৌদি আরবে বাংলাদেশ ও ভারতের ৪ নাগরিক …
  • ২১ অক্টোবর ২০২৬