প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ল্যাপটপ পেলেন নেত্রকোনার ২৫ নারী উদ্যোক্তা

১৩ মার্চ ২০২৪, ১২:২৩ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM

নেত্রকোণার সদর উপজেলার ২৫ জন নারী উদ্যোক্তার মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১২ মার্চ) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে এই ল্যাপটপ দেওয়া হয়।

অনুষ্ঠানে সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু বলেন, ‘নারী বান্ধব এই সরকার নারীর ক্ষমতায়ন, মর্যাদাসহ স্বাবলম্বী করতে জোর চেষ্টা চালাচ্ছে। দেশের অর্ধেক জনসংখ্যা নারীর সার্বিক উন্নয়নের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম জানান, তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে হার পাওয়ার প্রকল্প বাস্তবায়নে ওমেন ই-কমার্স প্রফেশনাল প্রশিক্ষণ দেয়া হয় উপজেলার ২৫ জন নারী উদ্যোক্তাকে। এসব প্রশিক্ষণার্থীদের প্রত্যেককে একটি করে  ল্যাপটপ দেয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুমের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক বিপিন চন্দ্র বিশ্বাস।

ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত নির্মাণশ্রমিক
  • ২১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, ওএসডি রাজশাহীর বিভাগীয় ক…
  • ২১ অক্টোবর ২০২৬
তালিকায় যুক্ত হলো আরও এক সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা-যশোর-বেনাপোল রুটের টিকিট পেতে দুর্ভোগ
  • ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত দুই
  • ২১ অক্টোবর ২০২৬
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬