রমজানে সিএনজি স্টেশন বন্ধের নতুন সময় জানাল সরকার

১২ মার্চ ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM

© ফাইল ছবি

চলতি রমজান মাসে দেশের সব জেলায় সিএনজি স্টেশন বন্ধ রাখার সময় পরিবর্তন করা হয়েছে। মঙ্গলবার (১২ মার্চ) থেকে আগামী ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন বিকাল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে।

বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে ঈদকালীন সময়ে ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। আর ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ইবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত নির্মাণশ্রমিক
  • ২১ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা, ওএসডি রাজশাহীর বিভাগীয় ক…
  • ২১ অক্টোবর ২০২৬
তালিকায় যুক্ত হলো আরও এক সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা-যশোর-বেনাপোল রুটের টিকিট পেতে দুর্ভোগ
  • ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত দুই
  • ২১ অক্টোবর ২০২৬
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬