ঈদে ট্রেনের টিকিট বিক্রি নিয়ে নতুন পরিকল্পনা

১২ মার্চ ২০২৪, ০৩:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
ট্রেন

ট্রেন © সংগৃহীত

ঈদ উপলক্ষে ট্রেনে প্রতি বছর ঈদের ৫ দিন আগ পর্যন্ত টিকিট দেওয়া হলেও এবার ৭ দিনের টিকিট বিক্রির পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী জানান, এবারও শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। একজন সর্বোচ্চ ৪ টিকিট নিতে পারবেন। বিক্রিত টিকিট ফেরত নেয়া হবে না।

তিনি জানান, এবার ৭ জোড়া ঈদ স্পেশাল ট্রেন চলবে। এছাড়া ভিড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে ছাড়া হবে উত্তরবঙ্গের ৩-৪টি ট্রেন।

সূত্র জানিয়েছে, ১১ এপ্রিল ঈদ ধরে যে পরিকল্পনা করা হয়েছে তাতে ২৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের টিক বিক্রি চলবে। ফিরতি টিকিট বিক্রি হবে ৪ এপ্রিল থেকে।


ঈদুল ফিতরে কবে মিলবে কোন দিনের ট্রেনের টিকিট
 
২৫ মার্চ -৪ এপ্রিল
২৬ মার্চ-৫ এপ্রিল
২৭ মার্চ-৬ এপ্রিল
২৮ মার্চ- ৭ এপ্রিল
২৯ মার্চ- ৮ এপ্রিল
৩০ মার্চ -০৯ এপ্রিল
৩১ মার্চ -১০ এপ্রিলের টিকিট দেয়া হবে।

কবে মিলবে কোন দিনের ফিরতি টিকিট
 
৪ এপ্রিল-১৪ এপ্রিল
৫ এপ্রিল-১৫ এপ্রিল
৬ এপ্রিল-১৬ এপ্রিল
৭ এপ্রিল- ১৭ এপ্রিল
৮ এপ্রিল- ১৮ এপ্রিল
৯ এপ্রিল - ১৯ এপ্রিল
১০ এপ্রিল- ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে।
 
এছাড়া ঈদুল ফিতরে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে বিড়ম্বনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে রেলওয়ে। সরদার সাহাদাত আলী জানান, ঈদের টিকিট বিক্রিতে অনলাইনের ওপর চাপ কমানোর জন্য পূর্বাঞ্চলের টিকিট বিক্রি হবে সকালে এবং পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি হবে বিকালে।

স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠান পেছাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের লক্ষণ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
  • ০৭ এপ্রিল ২০২৬
জবির বৈশাখ উদ্‌যাপনে অংশ নিচ্ছে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানও
  • ০৭ এপ্রিল ২০২৬
৩১ বছরে পা দিল ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
  • ০৭ এপ্রিল ২০২৬
বাইক কাণ্ডে সাময়িকভাবে সদস্যপদ হারালেন ঢাবির ছাত্র ইউনিয়ন ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে সাসেক…
  • ০৭ এপ্রিল ২০২৬
close