চকবাজারে জুতার কারখানায় আগুন

১১ মার্চ ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM

রাজধানীর চকবাজার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। সোমবার (১১ মার্চ) দুপুর একটায় আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠিয়েছে ফায়ার সার্ভিস। পরে আরো কয়েকটি ইউনিট পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, দুপুর একটার দিকে আমাদের কাছে খবর আসে চকবাজারের সোয়ারিঘাট এলাকার কামালবাগে একটি জুতার কারখানায় আগুন লেগেছে। ১টা ৮ মিনিটে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে তারা।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর পায়নি ফায়ার সার্ভিস।

তালিকায় যুক্ত হলো আরও এক সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা-যশোর-বেনাপোল রুটের টিকিট পেতে দুর্ভোগ
  • ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত দুই
  • ২১ অক্টোবর ২০২৬
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬
বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে…
  • ২১ অক্টোবর ২০২৬
সুপার এল নিনোর প্রভাবে যেভাবে বদলে দিচ্ছে মহাসাগরের রঙ
  • ২১ অক্টোবর ২০২৬