রোজার তারিখ নির্ধারণে সন্ধ্যায় বৈঠকে বসবে চাঁদ দেখা কমিটি

১১ মার্চ ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM

© ফাইল ছবি

আসন্ন পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ সোমবার (১১ মার্চ) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

আজ রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার (১২ মার্চ) থেকে মুসলমানরা রোজা রাখা শুরু করবেন। এদিন থেকে রমজান মাস শুরু হবে। এমটি হলে আজ রাতেই তারাবির নামাজ পড়বেন মুসল্লিরা। এছাড়া রোজা রাখতে শেষ রাতে প্রথম সেহরিও খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

তবে সোমবার চাঁদ দেখা না গেলে মঙ্গলবার শাবান মাসের ৩০ দিন পূর্ণ হবে। ফলে রমজান মাস গণনা শুরু হবে আগামী বুধবার (১৩ মার্চ) থেকে। এক্ষেত্রে মঙ্গলবার এশার নামাজের পর তারাবির নামাজের মধ্য দিয়ে রোজার মাস শুরু করবেন ইসলাম ধর্মাবলম্বীরা।

বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় সৌদি আরবের একদিন পরই বাংলাদেশে রোজা ও ঈদ উদ্‌যাপন করা হয়। গতকাল সৌদি আরবে চাঁদ দেখা দেওয়ায় দেশটিতে আজ সোমবার থেকে শুরু হয়েছে রোজা। আর তাই বাংলাদেশে মঙ্গলবার (১২ মার্চ) রোজা শুরুর সম্ভাবনাই বেশি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ এবং ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

তালিকায় যুক্ত হলো আরও এক সরকারি ছুটি, প্রজ্ঞাপন জারি
  • ২১ অক্টোবর ২০২৬
ঢাকা-যশোর-বেনাপোল রুটের টিকিট পেতে দুর্ভোগ
  • ২১ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত দুই
  • ২১ অক্টোবর ২০২৬
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি ১ লাখ টাকা ‍ দিবে…
  • ২১ অক্টোবর ২০২৬
বাঁচা-মরার লড়াইয়ে সন্ধ্যায় আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে…
  • ২১ অক্টোবর ২০২৬
সুপার এল নিনোর প্রভাবে যেভাবে বদলে দিচ্ছে মহাসাগরের রঙ
  • ২১ অক্টোবর ২০২৬