রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

১০ মার্চ ২০২৪, ০৮:০০ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি

রমজানে ভারতীয় ভিসা আবেদনের নতুন সময়সূচি © সংগৃহীত

রমজান উপলক্ষে ইন্ডিয়ান ভিসার আবেদন গ্রহণের নতুন সময় নির্ধারণ করা হয়েছে। শনিবার (৯ মার্চ) ঢাকার ভারতীয় হাইকমিশন তাদের ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জা‌নিয়েছে।

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে (১২ মার্চ থেকে) ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার, যমুনা ফিউচার পার্ক শুধু বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ভিসার আবেদন গ্রহণ করবে। ৩টা থেকে ৪টার মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট স্লট রয়েছে, তাদের বিকেল সাড়ে ৩টার আগে আইভ্যাক জেএফপিতে পৌঁছানোর জন্য অনুরোধ করেছে হাইক‌মিশন।

বাংলাদেশিদের জন্য ভারতীয় স্টেট ব্যাংকের ব্যবস্থাপনায় বাংলাদেশে ১৬টি ভারতীয় ভিসা আবেদনপত্র কেন্দ্র (আইভ্যাক) আছে। এর মধ্যে রাজধানী ঢাকার ভিসা সেন্টার রাজধানীর যমুনা ফিউচার পার্কে। অন্যগুলো যশোর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, ঠাকুরগাঁও, সাতক্ষীরা, বগুড়া, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও কুষ্টিয়ায় অবস্থিত।

আরও পড়ুন: কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নারী মেয়র হলেন ডা. সূচনা

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ মার্চ থেকে রমজান মাস শুরু হবে।

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য রফিকুস সালেহীন
  • ১৩ এপ্রিল ২০২৬
বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম
  • ১৩ এপ্রিল ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় সাড়ে ১১ বিলিয়ন ডলার
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তারের হাসপাতালে চাঁদাবাজি, যুবদল নেতার ৪ সহযোগী …
  • ১৩ এপ্রিল ২০২৬
চমক রেখে শ্রীলঙ্কার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের
  • ১৩ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যার সিসিটিভি ফুটেজ ভাইর…
  • ১৩ এপ্রিল ২০২৬