প্রশিক্ষিত-দক্ষ শিক্ষকের অভাবে মানসম্মত শিক্ষাদান নিশ্চিত হচ্ছে না

০৭ মার্চ ২০২৪, ০৭:০৯ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
শ্রেণিকক্ষে শিক্ষক

শ্রেণিকক্ষে শিক্ষক © ফাইল ছবি

প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকের অভাব রয়েছে। এর কারণে মানসম্মত শিক্ষাদান নিশ্চিত করা যাচ্ছে না। অল্প সংখ্যক শিক্ষক শিক্ষার্থীর সামর্থ্য ও প্রয়োজন অনুযায়ী পাঠদান করছেন।

সম্প্রতি এক গবেষণা প্রতিবেদনে এমন চিত্র উঠে এসেছে। ‘টিচার ইফেক্টিভনেস’ শীর্ষক এ গবেষণা শিক্ষাবিদ অধ্যক্ষ ড. শিবানন্দ সিএস পরিচালিত করেন।

কিন্ডারগার্টেন থেকে শুরু করে ১২তম গ্রেডের শিক্ষকদের নিয়ে এই গবেষণা প্রকল্পটি পরিচালিত করা হয়। ২০২০ সালের নভেম্বরে শুরু হওয়া এই গবেষণার জন্য প্রায় ২,৫০০ ক্লাসের (লেসন) তথ্য পর্যালোচনা করা হয়।

এ গবেষণা প্রকাশ করা হয় দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ব্রিটিশ কাউন্সিলের ‘স্কুলস নাও ২০২৪’ সম্মেলনে। গবেষণায় বলা হয়, শিক্ষকদের মানোন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান ফিডব্যাক নিয়ে কাজ করতে পারে। ফিডব্যাক দেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান লেসনভিত্তিক মানদণ্ড নির্ধারণ করতে পারে।

গবেষণায় উঠে আসে, খুব কম শিক্ষক কাস্টমাইজড শিক্ষক-শেখানো পদ্ধতিতে অভ্যস্ত, যার ফলে প্রতিটি শিক্ষার্থীর নিজস্ব প্রয়োজন গুরুত্ব পায় না এবং শিক্ষার্থীর বিকাশ বাধাগ্রস্ত হয়। এই সমস্যার সমাধানে ‘লার্নিং ডিফারেন্সিয়েশন’পদ্ধতির প্রয়োজনীয়তা তুলে ধরেন ড. শিবানন্দ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষকদের উন্নয়নে মূল্যায়নের বিভিন্ন মানদণ্ড নির্ধারণ করে কাস্টমাইজড প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে।
 

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close