দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

০৬ মার্চ ২০২৪, ০৯:৪৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৩ AM
দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড © ফাইল ছবি

দেশের বাজারে আরও এক ধাপ বেড়েছে স্বর্ণের দাম, এখন থেকে প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ১২ হাজার ৯০৭ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ১০ হাজার টাকা।

বুধবার (৬ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) মূল্য নির্ধারণ ও পরিবীক্ষণ সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে দেশের বাজারে খাঁটি স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে গত বছরের জুলাইয়ে বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণের ভরি এক লাখ টাকা ছাড়িয়েছিল।

আরও পড়ুন: বিশ্ববাজারে নিন্মমুখী স্বর্ণের দাম

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে এক লাখ ১২ হাজার ৯০৮ টাকা।  স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুস সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৭ হাজার ৭৭৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ৯২ হাজার ৩৭৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম বেড়ে হয়েছে ৭৬ হাজার ৯৮৩ টাকা।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close