বিশ্ববাজারে স্বর্ণের দাম নিন্মমুখী

০৯ আগস্ট ২০২৩, ০৯:২৭ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
স্বর্ণ

স্বর্ণ © সংগৃহীত

সময়ের ব্যবধানে বাংলাদেশে স্বর্ণের দাম বেড়েই চলছে। বর্তমানে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৭ হাজার টাকা। বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলেও দেশে বেড়েই চলছে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের ব্যাপক দরপতন হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীন আমদানি ও রপ্তানি কমিয়ে দিয়েছে। ফলে দামি ধাতুটির দাম কমেছে।

কানাডাভিত্তিক প্রভাবশালী বাণিজ্যিক সংবাদমাদ্যম কিটকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের একদিকে ডলার সূচক ঊর্ধ্বমুখী অন্যদিকে জ্বালানি তেলের মূল্য নিন্মমুখী। স্বর্ণের দর হারানোর অন্যতম কারণ এই দুটিও।

কিটকো প্রতিবেদনে জানিয়েছে, মঙ্গলবার (৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের আগামী ডিসেম্বরের সরবরাহ মূল্য নিম্নমুখী হয়েছে ৯ ডলার ৬০ সেন্ট। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১৯৬০ ডলার ৫০ সেন্টে। আগের কার্যদিবসে যা ছিল ১৯৭০ ডলার ৫০ সেন্টে।

এদিকে চীনের অর্থনীতি তথ্যে দেখা যায়, বিদায়ী জুলাইয়ে দেশটিতে রপ্তানি কমেছে। যা কি-না ২০২০ সালের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। পাশাপাশি আমদানিও নিম্নগামী হয়েছে। স্বাভাবিকভাবেই অর্থনীতি পুনরুদ্ধারে প্রণোদনা ঘোষণা করবে চীনের কেন্দ্রীয় ব্যাংক। এই আশঙ্কায় স্বর্ণের দরপতন ঘটেছে।

চলতি সপ্তাহে ভোক্তা মূল্য সূচক (সিপিআই) এবং উৎপাদক মূল্য সূচক (পিপিআই) প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। ধারণা করা হচ্ছে, গত মাসে জুনের চেয়ে এ দুই সূচকই বৃদ্ধি পাবে। ফলে ডলার সূচক ঊর্ধ্বগামী হয়েছে। একই সঙ্গে তেলের দর কমেছে। তাতে বুলিয়ন মার্কেটে নেতিবাচক প্রভাব পড়েছে।

শেরপুরে ডেঙ্গু প্রতিরোধে বিএনসিসির র‍্যালি ও মশক নিধন অভিযান
  • ১৩ আগস্ট ২০২৬
শাড়ি নিয়ে প্রতারণার মামলায় জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশ…
  • ১৩ আগস্ট ২০২৬
সপ্তাহে একদিন বিনামূল্যে জাদুঘর ভ্রমণের সুযোগ শিক্ষক-শিক্ষা…
  • ১৩ আগস্ট ২০২৬
ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও যকৃতের যত্নে প্রতিদিন পান করুন এই ৫ প…
  • ১৩ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘরের নিদর্শনের ক্ষতি করলে জেল-জরিমানা
  • ১৩ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সংযোগ দিতেই পুড়ল তিন মহল্লার টিভি-ফ্রিজসহ বিভিন্ন …
  • ১৩ আগস্ট ২০২৬