৭ মার্চে টেলিটকের বিশেষ সাশ্রয়ী অফার চালুর নির্দেশ পলকের

০৪ মার্চ ২০২৪, ০৬:৫৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM

আগামী ৭ মার্চ উপলক্ষ্যে সরকারি মোবাইল অপারেটর প্রতিষ্ঠান টেলিটককে বিশেষ সাশ্রয়ী প্যাকেজ তৈরির নির্দেশনা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (৪ মার্চ) গুলশানে টেলিটক সদর দপ্তর পরিদর্শন এবং কর্মকর্তাদের সঙ্গে টেলিটকের গ্রাহক সেবার মানোন্নয়নে গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মতবিনিময়কালে এই নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে টেলিটকের পক্ষ থেকে মোবাইল ইন্টারনেটের একটি বিশেষ সাশ্রয়ী প্যাকেজ তৈরি করতে হবে। আর সেই প্যাকেজটি ৭ মার্চ থেকেই চালুর জন্যও ব্যবস্থা নিতে হবে।

এ সময় প্রতিমন্ত্রী অন্যান্য মোবাইল অপারেটরদের সঙ্গে টাওয়ার শেয়ারিংয়ের মাধ্যমে টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের অগ্রগতি এবং বর্তমানে টেলিটকের ৫ হাজার ৬০০টি টাওয়ারের কর্মক্ষমতা বাড়ানোর জন্য কি পদক্ষেপ নেওয়া হয়েছে; সে সম্পর্কে জানতে চান।

পরে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান প্রেজেন্টেশনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন। মতবিনিময় সভায় টেলিটকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ: টেলিটক
প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৪ জরুরি নির্দেশনা
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি প্রকাশ: চট্টগ্রামে ফাইনাল, উদ্বোধনী ম্যাচ স…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন
  • ২১ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯…
  • ২১ অক্টোবর ২০২৬
‘জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি’
  • ২১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাকের-শামীম, আর কা…
  • ২১ অক্টোবর ২০২৬