বরই দিয়ে ইফতার করার পরামর্শ শিল্পমন্ত্রীর

০৪ মার্চ ২০২৪, ০৫:৪৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ © সংগৃহীত

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন পবিত্র রমজানে আপেল ও আঙ্গুরের পরিবর্তে বরই দিয়ে ইফতার করার পরামর্শ দিয়েছেন ৷ সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী উদ্যানে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর শিল্প মন্ত্রণালয়ের সেশন শেষে এ পরামর্শ দেন তিনি।

তিনি বলেন, আমাদের অভাবের অভিযোগ তো আছেই৷ সবকিছুতে তো আমরা স্বয়ংসম্পূর্ণ না৷ আমাদের বাইরে থেকে আমদানি করতে হয়, সেগুলো আপনাদের বুঝতে হবে৷ বরই দিয়ে ইফতার করেন না কেন? আঙ্গুর লাগবে কেন; আপেল লাগবে কেন, আর কিছু নেই আমাদের দেশে? পেয়ারা দেন না; প্লেটটা সেভাবে সাজান৷

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন ইফতার পার্টি দরকার নেই৷ অবস্থা বুঝে ব্যবস্থা৷ আপনার সংসারকে যেমনভাবে দেখেন এভাবে দেশটাকেও দেখেন৷ আপনারা সাংবাদিকরা আকাশ থেকে শুধু দেখেন না৷

তিনি বলেন, এটা আমাদের স্বাধীনতার মাস৷ এ মাসটি আমাদের কাছে অনেক আবেগের৷ আজকে জেলা প্রশাসক যারা এখানে এসেছেন তারা সবাই এ প্রজন্মের সন্তান৷ তারা বিভিন্ন জেলা ও উপজেলা থেকে এসেছে, তারা সমস্যাগুলো জানেন৷ বিশ্বের কাছে সবচেয়ে বড় জিআই হচ্ছে বাংলাদেশ৷ বঙ্গবন্ধুই এই 'জিআই' পরিচয় করে দিয়েছেন৷ লাল পতাকার চেয়ে বড় জিআই আর হয় না৷ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পণ্যগুলোকে বাজারজাত করতে হবে৷

তিনি বলেন, ডিসি সম্মেলনে প্রত্যেক মন্ত্রী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানিয়েছেন৷ আপনারা ইতোমধ্য সেগুলো শুনেছেন এবং জানেন৷ জেলা প্রশাসকরা প্রত্যেকটি কাজ যেভাবে করেছেন তাতে আমরা আনন্দিত৷ তারা আইনশৃঙ্খলা থেকে শুরু করে মাঠে যেভাবে কাজ করছেন আশা করি রমজানেও মানুষের পাশে থাকবেন।

প্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৪ জরুরি নির্দেশনা
  • ২১ অক্টোবর ২০২৬
বিশ্বকাপের সূচি প্রকাশ: চট্টগ্রামে ফাইনাল, উদ্বোধনী ম্যাচ স…
  • ২১ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন
  • ২১ অক্টোবর ২০২৬
ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯…
  • ২১ অক্টোবর ২০২৬
‘জনগণের সেবায় ভোর ৬টা থেকে রাত ২টা পর্যন্ত কাজ করে যাচ্ছি’
  • ২১ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাকের-শামীম, আর কা…
  • ২১ অক্টোবর ২০২৬