১০ বছরের শিশুর ‘আত্মহত্যা’!

০৪ মার্চ ২০২৪, ০৪:০৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
কেন্দুয়া থানা

কেন্দুয়া থানা © সংগৃহীত

নেত্রকোণার কেন্দুয়ায় এক শিশুর ফাঁসিতে ঝুলে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার ২ নং ওয়ার্ডের আইথর গ্রামে কবিতা আক্তার (১০) নামের ওই শিশু আত্মহত্যা করে। শিশুটির বাবা মো. সবুজ মিয়া (৪০) পেশায় একজন রিকশা চালক।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক ( পিপিএম-সেবা) ঘটনা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কেন্দুয়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ আজ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. হামিদ মিয়া বলেন, মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। এটা এলাকার সবাই জানে। জীবিকার সন্ধানে সে তার বাবার সাথে রাঙামাটি থাকতো। তবে এক মাস যাবত কেন্দুয়াতেই ছিল।

শিক্ষায় যত টাকা লাগে দেবেন প্রধানমন্ত্রী, কিন্তু আমি নিতে প…
  • ১১ এপ্রিল ২০২৬
দলে পরিবর্তন না রাখার কারণ জানালেন প্রধান নির্বাচক
  • ১১ এপ্রিল ২০২৬
দেশে প্রথম ‘কৃষকের হাট’ উদ্বোধন
  • ১১ এপ্রিল ২০২৬
এরিয়া ইনচার্জ ও হিসাবরক্ষক নেবে আকিজ গ্রুপ, সরাসরি ভাইভা অঞ…
  • ১১ এপ্রিল ২০২৬
‘ফেল করা শিক্ষার্থীরা দুই বারের বেশি সুযোগ পাবেন না’
  • ১১ এপ্রিল ২০২৬
ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, খাবার গেল এত…
  • ১১ এপ্রিল ২০২৬
close