ইংরেজিতে ব্যানার লিখে শহীদ মিনারে স্কুলের র‌্যালি

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৩ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫৮ AM
র‌্যালি

র‌্যালি © সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে ইংরেজিতে লেখা ব্যানার নিয়ে র‌্যালি করার অভিযোগ উঠেছে বরিশালের জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে খোভ প্রকাশ করেছেন নগরীর সাধারণ মানুষ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ইংরেজি অক্ষরে লেখা ব্যানার নিয়ে প্রভাত ফেরী করে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ। শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শিক্ষক-শিক্ষার্থীরা।

সংশ্লিষ্টরা বলছেন, মাতৃভাষা দিবসে ইংরেজিতে ব্যানার লিখে শহীদ মিনারে যাওয়ার ঘটনা ভাষা শহীদদের অপমান করার শামিল। ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ নিজের দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ইংরেজিতে ব্যানার লিখে শহীদ মিনারে আসছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

এ বিষয়ে জানতে চাইলে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান সালেহ মাহামুদ শেলী বলেন, আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজিকে সবাই জানে। সেজন্য ইংরেজিতে ব্যানার লেখা হয়েছে। এটি খুব ছোট বিষয়।

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬
সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন শেষ ৫ এপ্রিল
  • ০২ এপ্রিল ২০২৬
ঈদযাত্রায় ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৯৮, প্রতিদিন মৃত্যু ২০
  • ০২ এপ্রিল ২০২৬
ভিডিও করায় দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানোর অভ…
  • ০২ এপ্রিল ২০২৬
বদলি সফটওয়্যারে শিক্ষক-কর্মচারী তথ্য এন্ট্রি নিয়ে বড় খবর দি…
  • ০২ এপ্রিল ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৯ এপ্…
  • ০২ এপ্রিল ২০২৬