এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিল তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিল তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে

এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দিল তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে © টিডিসি ফটো

সাতক্ষীরা তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয়টির হলরুমে প্রধান শিক্ষক মো. রেজাউল করিমের সভাপতিত্বে এ আয়োজন সম্পন্ন হয়।

সিনিয়র শিক্ষক মঙ্গল কুমার সরকারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি মো. মনিরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান, সিনিয়র শিক্ষক হরেন্দ্র নাথ সরকার, সিনিয়র শিক্ষক এস এম মোর্তজা আলম। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন দ্বীপ বিশ্বাস, সাদিকুন নাহার ও শাহেদ হোসেন। 

এছাড়া এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সামছুল হক, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আছিয়া খাতুন, রঘুনাথ সরকার, সহকারী শিক্ষক কৃষ্ণা কিশোরী, নাহিদ সুলতানা, কামরুজ্জান প্রমুখ। সহকারী শিক্ষক মোস্তফা মাহমুদ দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।

ট্যাগ: জাতীয়
ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬