মগবাজারে নির্মাণাধীন এলিভেটেড এক্সপ্রেসওয়ের স্টিল পড়ে হকার নিহত

০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৩ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:২৯ AM

© প্রতীকী ছবি

ঢাকার মগবাজার এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের স্টিলের টুকরার আঘাতে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে মগবাজার দিলু রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমানের গ্রামের বাড়ি (৫০) ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, স্টিলের টুকরার আঘাতে গুরুতর জখম আওলাদকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আওলাদ হোসেন বলেন, “মতিউর গামছা, তোয়ালে ইত্যাদি জিনিস ফেরি করে বিক্রি করতেন। দিলু রোড এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ ওপর থেকে একটি স্টিলের টুকরা পড়ে।” এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন তিনি।

২০২৩ সালের মে মাসে মহাখালীতে নির্মাণাধীন এক্সপ্রেসওয়ে থেকে রড পড়ে এক কিশোরের মৃত্যু হয়। এ ঘটনায় অবহেলার অভিযোগে মামলায় হলে গ্রেপ্তার হন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক শ্রমিক।

খুমেবির তিন প্রফের রুটিন প্রকাশ
  • ০৫ এপ্রিল ২০২৬
স্থায়ীভাবে মঙ্গল শোভাযাত্রা বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্ট…
  • ০৫ এপ্রিল ২০২৬
শিক্ষকদের ভাতা বৃদ্ধির প্রস্তাব নাকচের কারণ জানাল মন্ত্রণালয়
  • ০৫ এপ্রিল ২০২৬
মরণফাঁদে পরিণত আন্ধারমানিক সেতুর ফুটপাত, ঝুঁকিতে পথচারীরা
  • ০৫ এপ্রিল ২০২৬
ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনা-নীতিমালা বাস্তবায়ন নিয়ে মন্…
  • ০৫ এপ্রিল ২০২৬
গাইবান্ধায় অনাবাদি চর এখন সম্ভাবনার মাঠ, তরমুজে হাসি কৃষকের…
  • ০৫ এপ্রিল ২০২৬