সাতক্ষীরায় শীতে বেড়েছে শিশুদের ঠান্ডাজনিত রোগ

২৮ জানুয়ারি ২০২৪, ১০:৫০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM

সাতক্ষীরায় শীতে শিশুদের নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগের প্রাদুর্ভাব বেড়েছে। শনিবার (২৭ জানুয়ারি) সকালে জেলার সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অনেক শিশু।

এদিকে কয়েকদিন ধরে কনকনে শীতে ছিন্নমূল ও গরীব অসহায় মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্স জানান, কনকনে শীতে ঠান্ডাজনিত কারণে বেশিরভাগ শিশুদের নিউমোনিয়া, জ্বর, গলাব্যথা, কান ব্যথা, হাঁপানিজনিত রোগ দেখা দেয়। এসব রোগে আক্রান্ত হয়ে দৈনিক ৫-৬ জন শিশু রোগী ভর্তি হচ্ছে। ২৭ জানুয়ারি পর্যন্ত মোট ২৮জন শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অপরদিকে শীতের প্রকোপে রোগে আক্রান্ত হয়ে দৈনিক ৮-১০জন শিশু সাতক্ষীরা শিশু হাসপাতালসহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুযায়ী, চলতি মৌসুমে দেশে সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। পঞ্চগড় ও দিনাজপুর জেলায় এই তাপমাত্রা রেকর্ড হয়েছে।

টানা শৈত্যপ্রবাহ ও কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তীব্র শীতে দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া মানুষের। কাজকর্ম কমে যাওয়ায় তাদের অভাব-অনটনে দিন কাটছে।

এক জেলায় একদিনে মেডিকেল শিক্ষার্থীসহ দুইজনের আত্মহত্যা
  • ১৮ মার্চ ২০২৬
ইউনিলিভারের বিদ্যমান পরিবেশকদের কার্যক্রম চালিয়ে যাওয়ার অ…
  • ১৮ মার্চ ২০২৬
আইনজীবী সনদ পেলেন ঈশা খাঁ ইউনিভার্সিটির ৪০ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
নতুন উপাচার্যের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানেই দুই শিক্ষক লাঞ্চিত,…
  • ১৮ মার্চ ২০২৬
এসএসসি পাসেই চাকরি ইবনে সিনায়, আবেদন শেষ ৩১ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
নামাজঘরের পাশে মাদক-জুয়া, প্রতিবাদ করায় কৃষকদল নেতার হামলায়…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence