ফের প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান জাহিদ তুষার

২৮ জানুয়ারি ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩২ PM
হাসান জাহিদ তুষার

হাসান জাহিদ তুষার © ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে ফের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন হাসান জাহিদ তুষার। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি হওয়া এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব ড. আশরাফুল আলম প্রজ্ঞাপনটিতে সই করেছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসান জাহিদ তুষারকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা তার সন্তুষ্টি সাপেক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

তিনি গ্রেড-৪ ভুক্ত হবেন এবং ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা বেতন স্কেলের আওতাভুক্ত সর্বোচ্চ ধাপের ৭১ হাজার ২০০ টাকা বেতন পাবেন।

এছাড়া এই নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সেইসঙ্গে বলা হয়, জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, হাসান জাহিদ তুষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন তিনি। তার গ্রামের বাড়ি মাগুরা জেলায়। তিনি দীর্ঘদিন ইংরেজি দৈনিক ডেইলি স্টারে কর্মরত ছিলেন।

‘আমরা ঢাকার মানুষ, ক্ষেত খামারির কূটচাল এখানে চলবে না’
  • ২২ অক্টোবর ২০২৬
স্বল্পমূল্যে আইইএলটিএস কোর্স করাবে ছাত্রশিবির, আবেদন করবেন …
  • ২২ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন প্রাপ্তির সম্ভাব্য সময় জানাল …
  • ২২ অক্টোবর ২০২৬
বরিশালে ঝুঁকিপূর্ণ ৩২০ প্রাথমিক বিদ্যালয়ের ভবন, নিরাপত্তাহী…
  • ২২ অক্টোবর ২০২৬
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকতে রাজি স্কালোনি,…
  • ২২ অক্টোবর ২০২৬
প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে মণ্ডপ কমিটির সদস্যের …
  • ২২ অক্টোবর ২০২৬