টাকা নিয়ে উদ্যোক্তা উধাও, মানসিক চাপে সেলস ম্যানেজারের আত্মহত্যা

২৪ জানুয়ারি ২০২৪, ১০:০৭ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
নিহত আব্দুল কাইয়ুম

নিহত আব্দুল কাইয়ুম © সংগৃহীত

নরসিংদীতে আত্মহত্যা চেষ্টা করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ডাচ-বাংলা ব্যাংকের রায়পুরা থানা সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুম। নরসিংদীর রায়পুরায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের একটি এজেন্ট ব্যাংকিং শাখা থেকে গ্রাহকের টাকা নিয়ে উধাও হয়ে যান উদ্যোক্তা শহিদুল ইসলাম লিটন। এ ঘটনায় ওই এরিয়ার এজেন্ট ব্যাংকিংয়ের সেলস ম্যানেজার আব্দুল কাইয়ুম (৪৫) বিষ পান করেন।

শনিবার (২০ জানুয়ারি) তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে ঢামেকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২  জানুয়ারি ) রাতে মারা যান তিনি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মীর মাহবুব আলম।

আব্দুল কাইয়ুম উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। রায়পুরার ডাচ-বাংলা ব্যাংকের ৩০টি এজেন্ট ব্যাংকিং আউটলেট তার অধীনে ছিল। অন্যদিকে আলগী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তা শহিদুল ইসলাম লিটনের বাড়ি একই উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে। ঘটনার পর থেকে তিনি এখনো পলাতক রয়েছেন।

আরও পড়ুন: পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে কলেজছাত্রকে মারধর ছাত্রলীগের, টাকা ছিনতাই

নিহতের মেয়ে কানিজ হালিমা কনক জানান, উপজেলার মুছাপুর ইউনিয়নের আলগী বাজার এজেন্ট ব্যাংকিং শাখার উদ্যোক্তা শহিদুল ইসলাম লিটন গ্রাহকদের আনুমানিক ৫০ লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার পর ব্যাংকের রিজিওনাল ম্যানেজার তার বাবার ওপর এর পুরো দায় চাপিয়ে দেন এবং তাকে মানসিকভাবে প্রচুর চাপ দেন।

তিনি আরও বলেন,‘বাবা খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছিলেন। শনিবার সারা রাত কান্না করেছেন। রাতে কোনো এক সময়ে তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।’

ইন্সপেক্টর (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, সেলস ম্যানেজারের আত্মহত্যা কিংবা টাকা নিয়ে উদ্যোক্তার উধাও হওয়ার ব্যাপারে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। শুনেছি বিষপানের কারণে নাকি তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য সকল কার্যক্রম ঢাকার শাহবাগ থানা কর্তৃপক্ষ গ্রহণ করেছে। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
মানবিক ডাক্তার অধ্যাপক কামরুলের পাশে জামায়াত আমির
  • ১১ এপ্রিল ২০২৬
কিংবদন্তিদের বিশ্বকাপে যোগ দিচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’, …
  • ১১ এপ্রিল ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাত ধরতে ধানক্ষেতে নেমে কাদা মেখে একাকার …
  • ১১ এপ্রিল ২০২৬
রাতেই ৬০ কি.মি. বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে
  • ১১ এপ্রিল ২০২৬
১১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি-প্রোভিসি-ট্রেজারার পদে কার…
  • ১১ এপ্রিল ২০২৬
close