যে কারণে গ্রেফতারি পরোয়ানার পরও জামিন পেলেন ইভ্যালির রাসেল–শামীমা

১৭ জানুয়ারি ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৩ AM

© সংগৃহীত

চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিন জামিন পেয়েছেন। বাদী পক্ষের সাথে আপস হওয়ায় তাদের জামিন মেলে। 

চেক প্রতারণার অভিযোগে ২০২৩ সালের ১৪ ডিসেম্বর ঢাকার আদালতে রাসেল ও শামীমার বিরুদ্ধে মামলা করেন তানভীর হাসান নামের এক গ্রাহক। মামলায় রাসেল ও শামীমাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়। তবে আদালতে হাজির না হওয়ায় তাঁদের বিরুদ্ধে গত সোমবার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার আজ বুধবার রাসেল ও শামীমার জামিন মঞ্জুর করেন। এই তথ্য নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী সাদেকুর রহমান। 

আদালত সূত্রে জানা যায়, মামলার আসামি ইভ্যালির রাসেল ও শামীমার সঙ্গে বাদীর আপস হয়েছে। তাই মামলা প্রত্যাহার চেয়ে আবেদন করা হয়েছে। আপসের শর্তে আদালত রাসেল ও শামীমার জামিন মঞ্জুর করেছেন। 

গ্রাহক তানভীর হাসান তাঁর মামলায় অভিযোগ করেন যে একটি মোটরসাইকেল কেনার জন্য তিনি ইভ্যালিকে ২ লাখ ৪৫ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু ইভ্যালি তাঁকে মোটরসাইকেল বুঝিয়ে দেয়নি। পরে একটি চেক দিয়েছিল ইভ্যালি। সেই চেক ব্যাংকের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা এক মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করা হয়েছিল। ২০২২ সালের এপ্রিলে জামিনে মুক্তি পান শামীমা। গত ১৯ ডিসেম্বর রাসেল জামিনে মুক্তি পান।

ট্যাগ: ইভ্যালি
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
জয়পুরহাটে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত
  • ০৭ এপ্রিল ২০২৬
close