তীব্র শীতের মধ্যেই যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

১৬ জানুয়ারি ২০২৪, ০৮:০৬ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
তীব্র শীতের মধ্যেই যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ

তীব্র শীতের মধ্যেই যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ © সংগৃহীত

সারাদেশে তীব্র শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশায় মিলছে না রোদের দেখা। কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে চলে গেছে। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকছে পথঘাট। তাই দিন ও রাতের তাপমাত্রা থাকছে একইরকম। আকাশে সূর্যের আলোর দেখা মিললেও কিছু সময় পর তা মেঘে ঢেকে যায়। এদিকে, শীতের মধ্যেই বৃষ্টির আভাস দিল আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবারের (১৬ জানুয়ারি) পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা বিভাগে হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে। সারাদেশে  রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে। এছাড়া বর্ধিত পাঁচ দিন সারাদেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

১৭ জানুয়ারি ভোরের মধ্যে সুনামগঞ্জ, নেত্রকোণা ও সিলেট জেলার সীমান্তবর্তী মেঘালয় পর্বতের ওপরে অল্প বজ্রপাতসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৭ জানুয়ারি দুপুর ৩টার পর থেকে সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জেলায় সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির আগে তাপমাত্রা কিছুটা বাড়বে। আবার কোনো কোনো জায়গায় কুয়াশার পরিমাণটা কমে আসবে। মূলত বৃষ্টির কারণে বাতাসে শুষ্কভাব থাকবে। তবে শুষ্কভাব কেটে গেলে আবারও শীত পড়তে শুরু করবে। বিশেষ করে আগামী ২০ জানুয়ারির পর থেকে তাপমাত্রা আবারও কমার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: দেশে গত ১ বছরে সড়কে ঝরেছে ৮ হাজার প্রাণ

এদিকে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর ৪টা থেকে সকাল ১০টার মধ্যে খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোতে ও সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাত হবে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,  এ সময়ের শুরুর দিকে বৃষ্টিপাত হতে পারে। রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

ট্যাগ: জাতীয়
আন্তর্জাতিক ক্রিকেটে নতুন প্রযুক্তি, এর কাজ কী?
  • ২২ অক্টোবর ২০২৬
প্রসূতির রক্তের গ্রুপ নির্ণয়ে ভুল রিপোর্ট, স্বাস্থ্য কর্মকর…
  • ২২ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ, আবেদন ৩০ নভ…
  • ২২ অক্টোবর ২০২৬
বিশ্বচ্যাম্পিয়ন নাকি ইউরোপসেরা—ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে কে?
  • ২২ অক্টোবর ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া রাবি ছাত্রী চেসি ‘ক্লিনিক্য…
  • ২২ অক্টোবর ২০২৬
টি-টেন লিগের এনওসি পাচ্ছেন না ৪ ক্রিকেটার
  • ২২ অক্টোবর ২০২৬