সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৫ জানুয়ারি ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা © সংগৃহীত

টানা চতুর্থবারের মতো সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণের পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন।  

সোমবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা সেনানিবাসে এ শ্রদ্ধা জানান তিনি। এ সময় গার্ড অব অনার দেয় একদল চৌকস সশস্ত্র বাহিনীর সদস্য। সেই সঙ্গে বিউগলে বেজে ওঠে করুণ সুর।

শ্রদ্ধা জানানোর পর সরকারপ্রধান এক মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর শিখা অনির্বাণে পরিদর্শন বইতে নিজের মন্তব্যসহ স্বাক্ষর করেন সরকারপ্রধান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে ২২২টিতে জয় পায় আওয়ামী লীগ। এ ছাড়া স্বতন্ত্রদের মধ্যে বিজয়ী হন ৬২ জন। আর জাতীয় পার্টি জয় পেয়েছে ১১টি আসনে। দুটিতে জয় পেয়েছে আওয়ামী লীগের শরিক দল জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং একটিতে জয় পেয়েছে কল্যাণ পার্টি

আরও পড়ুন: কারামুক্তির ২৭ দিনের মাথায় রাসেলের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা

এদিকে গত বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনের দরবার হলে টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শেখ হাসিনা। ওইদিন সংবিধানের ৫৬ অনুচ্ছেদের ৩ ধারা অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রীকে শপথবাক্য পাঠ করান। গত ১১ জানুয়ারি প্রধানমন্ত্রীর এ শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে শপথ নেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী ছাড়াও প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ বিশিষ্টজনেরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই শপথের মধ্যে দিয়েই টানা চতুর্থ মেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় আওয়ামী লীগ।

শিক্ষককে লাঞ্ছিতের ঘটনায় ছাত্রদল নেতার ছাত্রত্ব বাতিলের দাব…
  • ০৭ মার্চ ২০২৬
ইসলামী ব্যাংকের বার্ষিক রিস্ক কনফারেন্স অনুষ্ঠিত
  • ০৭ মার্চ ২০২৬
কুড়িগ্রামে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্ট পিস …
  • ০৭ মার্চ ২০২৬
রাসুল (স.) জীবনী নিয়ে সহজ ভাষায় বই লিখতে চান আসিফ নজরুল
  • ০৭ মার্চ ২০২৬
জ্বালানি তেল পাচার ঠেকাতে সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয…
  • ০৭ মার্চ ২০২৬
সৈনিক নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী, আবেদন এসএসসি পাসেই
  • ০৭ মার্চ ২০২৬