ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৫ জানুয়ারি ২০২৪, ১১:২৪ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা

ইভ্যালির এমডি রাসেল ও চেয়ারম্যান শামীমা © ফাইল ছবি

ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে ফের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এবার তাদের বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগ আনা হয়েছে। সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এ আদেশ দেন।

এর আগে এ মামলায় তাদের আদালতে হাজির হতে সমন জারি করা হয়। এদিন আসামিরা আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

প্রথমবার আটকের ৮২৪ দিন পর গত ১৯ ডিসেম্বর কারামুক্ত হন রাসেল। তার আগে ৬ এপ্রিল স্ত্রী শামীমা জামিনে মুক্ত হন।

ইভ্যালির প্রতিষ্ঠাতা মো. রাসেল ও তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর গ্রেফতার করে র‌্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়াসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে সারা দেশে অনেক মামলা হয়।
  
গত বছরের ১৮ ডিসেম্বর কাশিমপুর কারাগার থেকে জামিনে বের হন ইভ্যালির সিইও। তারপর থেকেই গ্রাহকদের আস্থা অর্জনের জন্য ‘বিগ ব্যাং’ ক্যাম্পেইনসহ নানা অফার ও পাওনা টাকা পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন মো. রাসেল।

গত শনিবার (১৩ জানুয়ারি) অনলাইন প্ল্যাটফর্ম জুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে পুরনো গ্রাহকদের দেনা পরিশোধ শুরু হবে।

সুপারিবাগানে পড়ে ছিল যুবকের মরদেহ
  • ২২ অক্টোবর ২০২৬
কওমি ঘরানার ৭ দলের নতুন প্ল্যাটফর্ম ‘সমমনা ইসলামী দল’
  • ২২ অক্টোবর ২০২৬
ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চাম্পি’, আঘাত হানতে পারে যেসব…
  • ২২ অক্টোবর ২০২৬
‘আসিফ বিয়ে না করলে বাঁচব না’, প্রেমিকের বাড়িতে তরুণীর অবস্থ…
  • ২২ অক্টোবর ২০২৬
খাতা মূল্যায়নে অনিয়ম করলে শিক্ষকদের বিরুদ্ধে যে ব্যবস্থা নে…
  • ২২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন ফরেন ট্রেড ইনস্টিটিউটে, থাকছে মাসিক ভাতা ও…
  • ২২ অক্টোবর ২০২৬