জনপ্রশাসন মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পেলেন ফরহাদ হোসেন

১১ জানুয়ারি ২০২৪, ১০:১৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
ফরহাদ হোসেন

ফরহাদ হোসেন © সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন একাদশ সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা ফরহাদ হোসেন। তিনি আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে মেহেরপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনের শপথ অনুষ্ঠান শেষে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

ফরহাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষাতত্ত্বে এম. এ. ডিগ্রি লাভ করেন । তিনি ঢাকা সিটি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, মেহেরপুর জেলা শাখার সভাপতি।

তিনি মেহেরপুর-১ আসন থেকে টানা তিন বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে জয়ের পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান এ রাজনীতিবিদ। দশম ও একাদশ জাতীয় সংসদের সংসদীয় আসন ৭৩ মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর)-এর সংসদ-সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। দশম জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মুদ্রাপাচার-সংক্রান্ত উপকমিটির সদস্য এবং মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী সদস্য ছিলেন তিনি।

এমপি ফরহাদ হোসেন  পিতা প্রয়াত মোহাম্মদ সহিউদ্দিন মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি ১৯৭০ সালে মেহেরপুর থেকে তৎকালীন পাকিস্থান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক প্রবাসী বাংলাদেশ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ভেঙে পড়া স্বাস্থ্য খাত মেরামত হবে, বাজেট হবে ৫ গুণ: স্বাস্থ…
  • ০৮ এপ্রিল ২০২৬
ফের হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রাইম ইউনিভার্সিটিতে ফ্রিল্যান্সিং অ্যান্ড ডিজিটাল স্কিলস …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি-জামায়াত নীতিগতভাবে সংস্কারবিরোধী: জেডিপি
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢাকাসহ ৮ বিভাগে কালবৈশাখীর সতর্কতা
  • ০৮ এপ্রিল ২০২৬
ঢামেক হাসপাতালে সংঘর্ষের ঘটনায় ছয় সদস্যের কমিটি গঠন
  • ০৮ এপ্রিল ২০২৬
close