টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১১ জানুয়ারি ২০২৪, ০৭:০৫ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০৯ AM
টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা

টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এবার তাকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে এ শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চতুর্থবারের মতো শপথ নেওয়ার পর শেখ হাসিনাকে অভিনন্দন জানান মন্ত্রি পরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রিসভার সদস্য ৩৭ জন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী। তারাও সবাই আজ শপথ নিয়েছেন। প্রথমে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

শপথ নেওয়া পূর্ণ মন্ত্রীরা হলেন- আ ক ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান, মো. তাজুল ইসলাম, মুহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাছান মাহমুদ, দীপু মনি, সাধন চন্দ্র মজুমদার, আবদুস সালাম, মো. ফরিদুল হক খান, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র চন্দ, জাহাঙ্গীর কবির নানক, মো. আবদুর রহমান, মো. আবদুস শহীদ, ইয়াফেস ওসমান (টেকনোক্র্যাট), সামন্ত লাল সেন (টেকনোক্র্যাট), মো. জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী।

শপথ নেওয়া নতুন প্রতিমন্ত্রীরা হলেন- নসরুল হামিদ, খালিদ মাহমুদ চৌধুরী, জুনাইদ আহমেদ পলক, জাহিদ ফারুক, সিমিন হোসেন রিমি, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মহিববুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, রুমানা আলী ও আহসানুল ইসলাম।

ট্যাগ: জাতীয়
গ্রিন ইউনিভার্সিটিতে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩১ অক্টোবর পর…
  • ২২ অক্টোবর ২০২৬
৬ বছর আগে এ দিনে বিয়ে করেছিলেন হাদি, কবরে গিয়ে স্ত্রী লিখলে…
  • ২২ অক্টোবর ২০২৬
কোন ধর্মাবলম্বীদেরকেই ছোট করা যাবে না: ‍শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের গবেষণা ও পাঠদান মূল্যায়নে রুয়েট শিক্ষার্থীর ‘ফ্যা…
  • ২২ অক্টোবর ২০২৬
স্পিকারের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সা…
  • ২২ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষার্থীর আতঙ্কের আরেক নাম …
  • ২২ অক্টোবর ২০২৬