পাসপোর্ট সূচকে বাংলাদেশ ও উত্তর কোরিয়া সমান

১০ জানুয়ারি ২০২৪, ১০:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM

© সংগৃহীত

২০২৪ সালে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের সম্প্রতি প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্টের এ অবস্থান দেখা যায়। এছাড়াও  বিশ্বের ৮ম দুর্বল পাসপোর্টের তকমা পেয়েছে বাংলাদেশের পাসপোর্ট। 

মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে ব্রিটিশ এই পরামর্শক প্রতিষ্ঠান। সর্বশেষ এই সূচকে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া।

কোন দেশের পাসপোর্ট দিয়ে কত দেশে ভিসা ছাড়া বা অন অ্যারাইভাল ভিসায় প্রবেশ করা যায়, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির (আইএটিএ) তথ্যের ভিত্তিতে শক্তিশালী পাসপোর্টের এই সূচক তৈরি করে দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স। বিশ্বের ১৯৯ দেশের সূচকে কিছু কিছু দেশ যৌথ অবস্থান পাওয়ায় এ বছর হেনলি মোট ১০৪টি অবস্থান নির্ধারণ করেছে।

২০২৪ সালের সূচকে বাংলাদেশের পাসপোর্ট বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সাথে যৌথভাবে ৯৭তম অবস্থানে রয়েছে। চলতি বছরের সংস্করণ অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে বর্তমানে ৪২টিতে ভিসা ছাড়া কিংবা অন অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়।

• বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের ১০ দেশ

১. ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন
২. ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া, সুইডেন
৩. অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস
৪. বেলজিয়াম, লুক্সেমবার্গ, নরওয়ে, পর্তুগাল, যুক্তরাজ্য
৫. গ্রিস, মাল্টা, সুইজারল্যান্ড
৬. অস্ট্রেলিয়া, চেক প্রজাতন্ত্র, নিউজিল্যান্ড, পোল্যান্ড
৭. কানাডা, হাঙ্গেরি, মার্কিন যুক্তরাষ্ট্র
৮. এস্তোনিয়া, লিথুয়ানিয়া
৯. লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া
১০. আইসল্যান্ড

• বিশ্বের সবচেয়ে দুর্বল ১০ দেশের পাসপোর্ট

১. আফগানিস্তান 
২. সিরিয়া 
৩. ইরাক
৪. পাকিস্তান
৫. ইয়েমেন 
৬. সোমালিয়া 
৭. লিবিয়া, নেপাল, ফিলিস্তিনি ভূখণ্ড
৮. বাংলাদেশ, উত্তর কোরিয়া 
৯. শ্রীলঙ্কা, ইরিত্রিয়া
১০. ইরান, লেবানন, নাইজেরিয়া, সুদান

কোন ধর্মাবলম্বীদেরকেই ছোট করা যাবে না: ‍শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
শিক্ষকদের গবেষণা ও পাঠদান মূল্যায়নে রুয়েট শিক্ষার্থীর ‘ফ্যা…
  • ২২ অক্টোবর ২০২৬
স্পিকারের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সা…
  • ২২ অক্টোবর ২০২৬
২ মাসে স্কলারশিপ পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থী
  • ২২ অক্টোবর ২০২৬
হাসিনার আগমন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সকালে ছাত্রলীগের মিছিল…
  • ২২ অক্টোবর ২০২৬
প্রাইভেট কারে মিলল ২১৫ বোতল ভারতীয় মদ, আটক ২
  • ২২ অক্টোবর ২০২৬